Kṛṣṇa-kuṇḍāṣṭaka commentary

Śrī Kṛṣṇa-kuṇḍāṣṭakam

Śrīla Viśvanātha Cakravartī Ṭhākura

kiṁ tapaś cacāra tīrtha-lakṣam akṣayaṁ purā
suprasīdati sma kṛṣṇa eva sādaraṁ yataḥ
yatra vāsam āpa sādhu tat samasta-durlabhe
tatra kṛṣṇa-kuṇḍa eva saṁsthitiḥ stutāstu naḥ (1)

Sanskrit commentary: অথ শ্রীকৃষ্ণাভিন্নং শ্রীগোবর্দ্ধননেত্রস্বরূপং শ্রীকৃষ্ণকুণ্ডং স্তৌতি কিমিতি—পুরা পূর্ব্বকালে তীর্থলক্ষম্ অসংখ্যতীর্থং কিং তপঃ তপস্যাং চচার আচরিতবান্ যতঃ যস্মাৎ তপশ্চরণাৎ সাদরং সর্ব্বশ্রেষ্ঠং সর্ব্বদেবারাধ্য শ্রীকৃষ্ণ এব সম্প্রসীদতি স্ম সুপ্রসন্নোঽভূদিতি, যত্র সমস্তদুর্লভে শ্রীকৃষ্ণকুণ্ডে সাধু সুন্দরং বাসমবাপ প্রাপ্তঃ তত্র শ্রীকৃষ্ণকুণ্ডে সংস্থিতিঃ নিবাসঃ নঃ অস্মাকং স্তুতঃ স্তবযোগ্যঃ অস্তু ভবতু ॥১॥

Bengali 1: পুরাকালে তীর্থসমূহ কি অনির্বচনীয় তপস্যার অনুষ্ঠান করিয়াছিলেন, যেহেতু সর্ব্বারাধ্য সর্ব্বশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ স্বয়ংই তাঁহাদের প্রতি অতিশয় প্রসন্ন হইয়াছিলেন এবং সর্বদুর্লভ শ্রীকৃষ্ণকুণ্ডে তাঁহারা উত্তমরূপে বাস লাভ করিয়াছিলেন, সেই শ্রীকৃষ্ণকুণ্ডে বাস আমাদের স্তুতির যোগ্য হউক ॥১॥

Bengali 2: পুরাকালে তীর্থসমূহ কি অনির্ব্বচনীয় তপস্যার অনুষ্ঠান করিয়াছিলেন, যাহাতে সর্ব্বশ্রেষ্ঠ তত্ত্ববস্তু শ্রীকৃষ্ণ স্বয়ংই তাঁহাদের প্রতি অতিশয় প্রসন্ন হইয়াছিলেন এবং ফলে তাঁহারা যে-সর্ব্বদুর্ল্লভ স্থানে প্রশংসনীয় বাস লাভ করিয়াছিলেন, সেই শ্রীকৃষ্ণকুণ্ডে সম্যক্ বাস আমাদের জন্য স্তবনীয় হউক (অর্থাৎ ঐপ্রকার বাস আমাদের দ্বারা প্রার্থনীয় হউক)।

yady ariṣṭa-dānavo’pi dānado mahā-nidher
asmad-ādi-durmatibhya ity aho vasīyate
yo mṛti-cchalena yatra muktim adbhutāṁ vyadhāt
tatra kṛṣṇa-kuṇḍa eva saṁsthitiḥ stutāstu naḥ (2)

Sanskrit commentary: সম্প্রতি শ্রীকৃষ্ণকুণ্ডস্য দাতৃশিরোমণিত্বমাহ যদীতি—দানবশ্রেষ্ঠারিষ্টাসুরস্য, ব্যতিরেকমুখেন দানদত্বমাহ—অহো ! আশ্চর্য্যং যদি ইত্যব্যয়ম্, অরিষ্টঃ তন্নামকো দানবঃ অস্মদাদিদুর্মতিভ্যঃ মাদৃশসর্ব্বধর্ম্মবিবর্জ্জিতেভ্যঃ মহানিধেঃ শ্রীকৃষ্ণাভিন্নাখিলারসামৃত-মহাপারাবারস্য কুণ্ডস্য দানদোঽভূদিতি অবসীয়তে নিশ্চীয়তে। যোঽরিষ্টঃ মৃতিচ্ছলেন মৃত্যুব্যাজেন যত্র শ্রীকৃষ্ণকুণ্ডতীরে অদ্ভুতাং মুক্তিং ব্রহ্মসাযুজ্যরূপাং ব্যধাৎ প্রাপৎ তত্র শ্রীকৃষ্ণকুণ্ডে সংস্থিতিঃ নঃ স্তুতঃ ভবতু ॥২॥

Bengali 1: অরিষ্টাসুর যদিও দানব, তথাপি মাদৃশ দুর্ব্বুদ্ধিজনগণকে মহানিধিস্বরূপ শ্রীকৃষ্ণকুণ্ড দান করিয়াছেন, সেইহেতু তাঁহাকে মহাদাতা বলিয়া অবগত হওয়া যায়, কেননা যিনি মৃত্যুচ্ছলে যে স্থানে অত্যুদ্ভূত মুক্তি লাভ করিয়াছিলেন, সেই শ্রীকৃষ্ণকুণ্ডে বাস আমাদের স্তুতির যোগ্য হউক ॥২॥

Bengali 2: অরিষ্টাসুর দানব হইলেও মাদৃশ দুর্ব্বুদ্ধিজনগণকে মহানিধি-স্বরূপ শ্রীকৃষ্ণকুণ্ড দান করিয়াছেন এবং মৃত্যুচ্ছলে যেখানে অত্যদ্ভুত মুক্তিলাভ করিয়াছিলেন, অহো! সেই শ্রীকৃষ্ণকুণ্ডে সম্যক্ বাস আমাদের জন্য স্তবনীয় হউক।

go-vadhasya niṣkṛtis triloka-tīrtha-koṭibhir
rādhayety avādi tena tā hariḥ samāhvayan
yatra pārṣṇi-ghātaje mamajja ca svayaṁ mudā
tatra kṛṣṇa-kuṇḍa eva saṁsthitiḥ stutāstu naḥ (3)

Sanskrit commentary: ইদানীং শ্রীকৃষ্ণকুণ্ডস্য প্রাকট্যলীলামাহ গোবধস্যেতি—বৃষভাকৃত্যরিষ্টাসুরে নিপতিতে সতি “গোবধস্য গোবধজনিতপাপস্য ত্রিলোকস্থিততীর্থকোটিভিঃ স্নানেন নিষ্কৃতিঃ ভবতি” ইতি সর্ব্বগোপীশিরোমণিশ্রীরাধয়া অবাদি কথিতবতী, তদ্বাক্যং শ্রবণপুটে নিধায় শ্রীকৃষ্ণঃ তেন শ্রীরাধাবাক্যপ্রেরণেন হরিঃ শ্রীকৃষ্ণঃ তাঃ শ্রীরাধাদিগোপ্যঃ সমাহ্বয়ৎ, আহ্বয়ামাস, তদনন্তরং শ্রীকৃষ্ণঃ পৃথিব্যাঃ পার্ষ্ণিঘাতং কৃতবান্ পুনঃ যত্র পার্ষ্ণিঘাতজে জলে স্বয়ং শ্রীকৃষ্ণঃ মুদা হর্ষেণ মমজ্জ অর্থাৎ অবগাহনং কৃত্বা গোবধজনিতপাপং শোধয়ামাস ইতি ভাবঃ। তত্র শ্রীকৃষ্ণকুণ্ডে এব সংস্থিতিঃ নঃ স্তুতঃ স্তবনীয়োঽস্তু ॥৩॥

Bengali 1: ব্রজে যেদিন বৃষাকৃতি অসুর অরিষ্টের মৃত্যু হইয়াছিল, সেইদিন রজনীতে গোপীপ্রধানা শ্রীরাধিকা পরিহাসচ্ছলে শ্রীকৃষ্ণকে বলিলেন—ত্রিলোকস্থিত সমস্ত তীর্থের জলে স্নান করিলে তবেই গোবধ পাপের নিষ্কৃতি পাইবে, নতুবা পাপমুক্ত হইবে না, শ্রীরাধিকার বাক্যে শ্রীকৃষ্ণ তীর্থসমূহকে আহ্বান করিলেন এবং সজোরে পার্ষ্ণিদ্বারা পৃথিবীতে আঘাত করিলেন, সেই পার্ষ্ণিজলে স্বয়ং শ্রীকৃষ্ণ সানন্দে অবগাহন করিয়াছিলেন, সেই শ্রীকৃষ্ণকুণ্ডে বাস আমাদের স্তুতির যোগ্য হউক ॥৩॥

Bengali 2: [বৃষরূপী অরিষ্টাসুরকে শ্রীকৃষ্ণ বধ করিলে পরিহাসচ্ছলে] শ্রীরাধিকা এরূপ বলিয়াছিলেন—গোবধজনিত পাপের নিষ্কৃতি ত্রিলোকস্থিত সমূহ তীর্থে স্নানদ্বারা ঘটে; তাহাতে শ্রীহরি তীর্থসমূহকে আহ্বান করিলেন এবং যেস্থানে পার্ষ্ণি (গোড়ালি) দ্বারা পৃথিবীতে আঘাতপূর্ব্বক সেই আঘাতজনিত জলে তিনি স্বয়ং সানন্দে অবগাহন করিয়াছিলেন, সেই শ্রীকৃষ্ণকুণ্ডে সম্যক্ বাস আমাদের জন্য স্তবনীয় হউক।

kvāpi pāpa-nāśa eva karma-bandha-bandhanād
brahma-saukhyam eva viṣṇu-loka-vāsitā kvacit
prema-ratnam atyayatnam eva yatra labhyate
tatra kṛṣṇa-kuṇḍa eva saṁsthitiḥ stutāstu naḥ (4)

Sanskrit commentary: শ্রীকৃষ্ণকুণ্ডস্য পরমপ্রেমদত্বং বর্ণয়তি ক্বাপীতি—ক্বাপি কস্মিন্নপি তীর্থনিবাসে পাপনাশঃ পাপমাত্রস্য নাশো ভবতি এবং কুত্রচিৎ কর্ম্মবন্ধবন্ধনাৎ দানাদিকর্ম্মণা যৎ বন্ধং তদ্বন্ধনাৎ মুক্তো ভবতি, পুনঃ ক্বাপি বাসে ব্রহ্মসুখলাভো ভবতি, অপরঞ্চ ক্বাপি বিষ্ণুলোকবাসিতা শ্রীবৈকুণ্ঠগমনং কৃত্বা তত্র নিবাসং করোতীত্যর্থঃ, যত্র শ্রীকৃষ্ণকুণ্ডে নিবাসস্তু অযত্নমেব যত্নাগ্রহং বিনাপি বাসকর্ত্রা প্রেমরত্নং শ্রীব্রজযুবযুগলয়োঃ সেবারূপপঞ্চমপুরুষার্থং লভ্যতে লাভং করোতীতি ভাবঃ ॥৪॥

Bengali 1: কোন তীর্থে বাস করিলে সর্ব্ববিধ পাপের বিনাশ হয়, আবার কোন তীর্থে বাস করিলে কর্ম্মজাত যে বন্ধন তাহা হইতে মুক্ত হইয়া ব্রহ্মসুখ লাভ হয়, আবার কোন তীর্থ বাসে বৈকুণ্ঠলোক লাভ হয়, কিন্তু যেই শ্রীকৃষ্ণকুণ্ডে বাস করিলে অনায়াসেই পঞ্চমপুরুষার্থ প্রেমলাভ হইয়া থাকে, সেই শ্রীকৃষ্ণকুণ্ডে বাস আমাদের স্তুতির যোগ্য হউক ॥৪॥

Bengali 2: কোন তীর্থে বাস করিলে পাপের বিনাশ ঘটে, কোন তীর্থ-বাসে কর্ম্মবন্ধন হইতে মুক্ত হইয়া ব্রহ্মসুখ প্রাপ্তি সম্ভব হয়, আবার কোন তীর্থবাসের ফলে বৈকুণ্ঠ-বাস লাভ হয়, কিন্তু যেস্থানে বাস করিলে অনায়াসেই প্রেমরত্ন লাভ হয়, সেই শ্রীকৃষ্ণকুণ্ডে সম্যক্ বাস আমাদের জন্য স্তবনীয় হউক।

phulla-mādhavī-rasāla-nīpa-kuñja-maṇḍale
bhṛṅga-koka-kokilādi-kākalī yad añcati
aṣṭa-yāmikā-vitarka-koṭi-bheda-saurabhaṁ
tatra kṛṣṇa-kuṇḍa eva saṁsthitiḥ stutāstu naḥ (5)

Sanskrit commentary: শ্রীকৃষ্ণকুণ্ডস্য সৌন্দর্য্যাতিশয়ং বর্ণয়তি ফুল্লেতি—যত্র শ্রীকৃষ্ণকুণ্ডস্য চতুর্দিক্ষু প্রফুল্লিত মাধবী, রসাল আম্রং নীপঃ কদম্বঃ তেষাং কুঞ্জমণ্ডলে লতাদিনির্ম্মিতগৃহসমূহে ভৃঙ্গঃ ভ্রমরঃ কোকঃ চক্রবাকঃ কোকিলাদিঃ তেষাং কাকলী অস্ফুটকলধ্বনিঃ যৎ কুণ্ডম্ অঞ্চতি পূজতি, যত্র কুঞ্জে ভ্রমর-সারস-চক্রবাক-হংস-কোকিলাদীনাং কলধ্বনি বেদমন্ত্রবৎ শ্রূয়তে ইতি এবঞ্চ যত্র অষ্টযামিক অষ্টযামভিব্যাপ্য অবিতর্কঃ তর্কাতীত অচিন্ত্য ইত্যর্থঃ কোটিভেদসৌরভং সর্ব্বদা পরম সদ্গন্ধযুক্তমিতি ভাবঃ॥ তত্র শ্রীকৃষ্ণকুণ্ডে এব সংস্থিতিঃ নোঽস্মাকং স্তুতঃ ভবতু ॥৫॥

Bengali 1: যেস্থানের চতুর্দিক মাধবীলতা আম্রবৃক্ষ ও কদম্ববৃক্ষাদির কুঞ্জদ্বারা পরিবেষ্টিত, সেই কুঞ্জপুঞ্জে অনবরত ভ্রমর, চক্রবাক ও কোকিলাদির যে অস্ফুট সুমধুর নিনাদ তাহা যেন সর্ব্বদা শ্রীকৃষ্ণকুণ্ডকে পূজা করিতেছে এবং যে স্থান অষ্টপ্রহর অত্যাশ্চর্য্য বিবিধ সুগন্ধের দ্বারা সুরভিত, সেই শ্রীকৃষ্ণকুণ্ডে বাস আমাদের স্তুতির যোগ্য হউক ॥৫॥

Bengali 2: যেস্থান প্রফুল্লিত মাধবীলতা, আম্রবৃক্ষ, কদম্বাদি বৃক্ষ ও কুঞ্জমণ্ডলে পরিবেষ্টিত, ভ্রমর, চক্রবাক্‌ ও কোকিলাদির সুমধুর ধ্বনিতে ঝঙ্কৃত, অষ্টপ্রহর অতুলনীয় বিবিধ সুগন্ধে সুরভিত, সেই শ্রীকৃষ্ণকুণ্ডে সম্যক্‌ বাস আমাদের জন্য স্তবনীয় হউক্‌।

dola-keli-citra-rāsa-nṛtya-gīta-vādanair
nihnava-prasūna-yuddha-sīdhu-pāna-kautukaiḥ
yatra khelataḥ kiśora-śekharau sahālibhis
tatra kṛṣṇa-kuṇḍa eva saṁsthitiḥ stutāstu naḥ (6)

Sanskrit commentary: শ্রীকৃষ্ণকুণ্ডতীরে শ্রীরাধামাধবয়োলীলাং বর্ণয়তি দোলেতি—যত্র শ্রীকৃষ্ণকুণ্ডতীরস্থকুঞ্জেষু কিশোরশেখরৌ শ্রীরাধামাধবৌ সহালিভিঃ শ্রীললিতাবিশাখাদিভিঃ সার্দ্ধং দোলকেলি-চিত্ররাস বিচিত্ররাসলীলা নৃত্যগীতবাদ্যনিহ্নব বংশীচৌর্য্যাদিঃ প্রসূনযুদ্ধ পুষ্পরণ সীধুপান মধুপানাদিভিঃ বিবিধৈঃ কৌতুকৈঃ হাসপরিহাসাদিভিশ্চ খেলতঃ তত্র শ্রীকৃষ্ণকুণ্ড এব সংস্থিতিঃ নঃ স্তবনীয়োঽস্তু ইতি ॥৬॥

Bengali 1: যাহার তীরস্থকুঞ্জে শ্রীরাধাগোবিন্দ ললিতাদি সখীগণের সহিত হিন্দোল, বিচিত্র রাসকেলি, নৃত্য, গীত, বাদ্য, বংশীহরণ, অনঙ্গযুদ্ধ, মধুপান প্রভৃতি বিবিধ কৌতুকময়ী লীলা করিয়া থাকেন, সেই শ্রীকৃষ্ণকুণ্ডে বাস আমাদের স্তুতির যোগ্য হউক ॥৬॥

Bengali 2: যেস্থানে শ্রেষ্ঠ কিশোর-কিশোরী-যুগল (শ্রীশ্রীরাধা-গোবিন্দ) ললিতাদি সখীগণসহ হিন্দোল-লীলা, নৃত্য-গীত-বাদ্যময় বিচিত্র রাসকেলি, বংশীহরণ, অনঙ্গযুদ্ধ, মধুপান প্রভৃতি কৌতুক মাধ্যমে ক্রীড়ারত থাকেন, সেই শ্রীকৃষ্ণকুণ্ডে সম্যক্ বাস আমাদের জন্য স্তবনীয় হউক।

divya-ratna-nirmitāvatāra-sāra-sauṣṭavaiś
chatrikā virāji cāru kuṭṭima-prabhābharaiḥ
sarva-loka-locanātidhanyatā yato bhavet
tatra kṛṣṇa-kuṇḍa eva saṁsthitiḥ stutāstu naḥ (7)

Sanskrit commentary: শ্রীকৃষ্ণকুণ্ডস্য শোভাতিশয়ং বর্ণয়তি দিব্যেতি—যস্য শ্রীকৃষ্ণকুণ্ডস্য চতুর্দিক্ষু দিব্যরত্নাবতারসারসৌষ্ঠবৈঃ নির্ম্মিতঃ ছত্রিকাবিরাজিত-পরমমনোহরকুট্টিমপ্রভাভরৈঃ শোভাতিশয়ৈঃ সর্ব্বলোক-সর্ব্বেষাং জনানাং লোচনয়োরতিধন্যতা চরমসার্থকতা যতঃ যৎ দর্শনতঃ ভবেৎ। চক্ষুষ্মতাং জনানাং শ্রীকৃষ্ণকুণ্ডদর্শনমেব চক্ষুধারণফলমিতি ভাবঃ তত্র সংস্থিতিঃ নঃ স্তুতিযোগ্যং ভবতু ॥৭॥

Bengali 1: যাঁহার চতুর্দ্দিক দিব্যাতিদিব্য শ্রেষ্ঠ রত্নসমূহের দ্বারা নির্ম্মিত ছত্রিকা শোভাবর্দ্ধন করিতেছে, রত্ননিবদ্ধ পরম মনোহর ছত্রিকার সেই শোভাতিশয্যে সর্ব্বজনের নয়নের সার্থকতা লাভ হয়, সেই শ্রীকৃষ্ণকুণ্ডে বাস আমাদের স্তুতির যোগ্য হউক ॥৭॥

Bengali 2: যেস্থানে দিব্যরত্নে নির্ম্মিত জলাবতরণ-ঘাটসমূহের বৈচিত্র্যময় সৌন্দর্য্যে—চতুর্দ্দিকে বিরাজিত ছত্রিকা, মনোহর মণিময় ভূতলের অতিশয় শোভায়—সর্ব্বজনের নয়ন ধন্যাতিধন্য হয়, সেই শ্রীকৃষ্ণকুণ্ডে সম্যক্ বাস আমাদের জন্য স্তবনীয় হউক।

māthuraṁ vikuṇṭhato’pi janma-dhāma-durlabhaṁ
vāsakān nanantato’pi pāṇinā dhṛto giriḥ
śrī-hares tato’pi yat paraṁ saro’tipāvanaṁ
tatra kṛṣṇa-kuṇḍa eva saṁsthitiḥ stutāstu naḥ (8)

Sanskrit commentary: শ্রীকৃষ্ণকুণ্ডস্য সর্ব্বভগবদ্ধামেভ্যঃ শ্রেষ্ঠতা প্রতিপাদয়তি মাথুরমিতি—বৈকুণ্ঠতোঽপি বৈকুণ্ঠলোকাৎ জন্মধাম প্রকটস্থানং মাথুরং মথুরানগরং দুর্লভং শ্রেষ্ঠং, তস্মাদপি তস্য বাসকাননং বৃন্দাবনং পরমশ্রেষ্ঠং ততোঽপি শ্রীকৃষ্ণপাণিনা ধৃতো গিরিঃ শ্রীগোবর্দ্ধনাখ্যপর্ব্বতরাজঃ শ্রেষ্ঠঃ ইত্যর্থঃ। ততোঽপি শ্রীগোবর্দ্ধনাদপি শ্রীহরেঃ শ্রীকৃষ্ণস্য যৎপরং সর্ব্বশ্রেষ্ঠম্ অতিপাবনং সরঃ শ্রীকৃষ্ণকুণ্ডাখ্যসরোবরঃ পরমমহাশ্রেষ্ঠ ইতি ভাবঃ। তত্র এব সংস্থিতিঃ নঃ স্তবনীয়োঽস্তু ॥৮॥

Bengali 1: শ্রীবৈকুণ্ঠ হইতেও শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরাধাম শ্রেষ্ঠ, আবার শ্রীমথুরা হইতেও শ্রীকৃষ্ণের বসতিকানন শ্রীবৃন্দাবন শ্রেষ্ঠ, আবার শ্রীবৃন্দাবন হইতেও শ্রীকৃষ্ণ হস্তদ্বারা যাঁহাকে সপ্তাহকাল ধারণ করিয়াছিলেন, সেই শ্রীগিরিরাজ গোবর্দ্ধন শ্রেষ্ঠ, পুনরায় শ্রীগোবর্দ্ধন হইতেও শ্রীকৃষ্ণের অতি পবিত্র যে কুণ্ড, সেই শ্রীকৃষ্ণকুণ্ডই পরম শ্রেষ্ঠ। সেই শ্রীকৃষ্ণকুণ্ডে বাস আমাদের স্তুতির যোগ্য হউক ॥৮॥

Bengali 2: বৈকুণ্ঠ অপেক্ষাও শ্রীকৃষ্ণের আবির্ভাব-ক্ষেত্র মথুরাধাম শ্রেষ্ঠ; তদপেক্ষাও তাঁহার মাধুর্য্যময় লীলাভূমি বৃন্দাবনধাম শ্রেষ্ঠ, আবার শ্রীবৃন্দাবন হইতেও শ্রীকৃষ্ণ-হস্তদ্বারা ধৃত গিরিরাজ-গোবর্দ্ধন শ্রেষ্ঠ; পুনরায় তাহা অপেক্ষাও শ্রেষ্ঠ অতিপবিত্র যে-সরোবর, সেই শ্রীকৃষ্ণকুণ্ডে সম্যক্ বাস আমাদের জন্য স্তবনীয় হউক।

kṛṣṇa-kuṇḍa-tīra-vāsa-sādhakaṁ paṭhed idaṁ
yo’ṣṭakaṁ dhiyaṁ nimajya keli-kuñjarājitoḥ
rādhikā-girīndra-dhāriṇoḥ padāmbujeṣu sa
prema-dāsyam eva śīghram āpnuyād anāmayam (9)

Sanskrit commentary: অথ শ্রীকৃষ্ণকুণ্ডাষ্টকস্য পাঠফলমাহ কৃষ্ণেতি—যো জনঃ ইদং শ্রীকৃষ্ণকুণ্ডতীরবাস-সাধকং শ্রীকৃষ্ণস্য যৎ কুণ্ডং তস্য তীরে বাসপ্রদায়কমষ্টকং ধিয়ং নিমজ্য শ্রীকৃষ্ণকুণ্ডস্য শোভায়াং জলে বা নিমজ্য যদ্বা নিবিষ্টচিত্তো সন্ পঠেৎ, সঃ শ্রীকৃষ্ণকুণ্ডতীরস্থ-কেলিকুঞ্জবিরাজিতয়োঃ শ্রীরাধিকাগিরিধারিণোঃ চরণাম্বুজেষু শীঘ্রমনাময়মকৈতবং মোক্ষগন্ধশূন্যং বা প্রেমদাস্যমেব লভতে ॥৯॥

ইতি শ্রীশ্রীকৃষ্ণকুণ্ডাষ্টকে আনন্দী নাম্নী টীকা সমাপ্তা।

Bengali 1: যিনি শ্রীকৃষ্ণকুণ্ডতীরে বাসপ্রদায়ক এই শ্রীকৃষ্ণকুণ্ডাষ্টক শ্রীকৃষ্ণের মাধুর্য্যাদিতে নিমজ্জিত হইয়া অথবা নিবিষ্টচিত্তে পাঠ করেন, তিনি শ্রীকৃষ্ণকুণ্ডতীরস্থ কেলিকুঞ্জে কেলিরত শ্রীরাধা শ্রীগিরিধারির চরণকমলে অতি শীঘ্রই অকৈতব দাস্য প্রেমলাভে ধন্য হইবেন নিঃসন্দেহ ॥৯॥

Bengali 2: শ্রীকৃষ্ণকুণ্ড-তীরে বাসপ্রদায়ক এই শ্রীকৃষ্ণকুণ্ডাষ্টক যিনি নিমগ্নচিত্ত হইয়া পাঠ করেন, তিনি সে-স্থানের কেলিকুঞ্জ-মধ্যে বিরাজিত শ্রীগান্ধর্ব্বিকা-গিরিধারীর চরণ-কমলে শীঘ্রই অকৈতব প্রেমদাস্য লাভে ধন্য হন।